বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

সোমবার ২ জনকে এবং আজ  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ১ জনের শুনানি শেষে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত দুজনকে ছয় দিন এবং একজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন । রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন—মামুন, শরীফ ও কাজল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন ব‌লেন, সোমবার গ্রেপ্তার মামুন ও শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে মঙ্গলবার গ্রেপ্তার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করা হয় ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহ‌তের বাবা রফিউর রাব্বী সদর থানায় মামলা করেছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর