সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

নতুন ভোটার হতে করনীয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

ভোটার তালিকার বাইরে থাকা যোগ্য নাগরিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোন কারণে ভোটার তালিকাভুক্ত হতে পারেননি; তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন-

• ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।
• জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
• নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
• এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
• ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

সবশেষ গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর