মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

দেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আন্তর্জাতিক শ্রম সংস্থারী সহযোগিতা কাম্য : শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক আমাদের অংশীদারদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে তাদের সহযোগিতা একান্ত কাম্য।

শনিবার মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাসে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, শ্রম সেক্টরে একটি কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালার মাধ্যমে একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হবে এবং শ্রম বিরোধ নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ শ্রম আইন (বিএলএ) বিকল্প বিরোধ নিস্পত্তি (অউজ) ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম আদালতের উপর চাপ কমানোর জন্য অউজ নিয়ে কাঠামোগত সংস্কার করা প্রয়োজন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, আমরা স্বীকার করি যে অউজ পদ্ধতির কার্যকর বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। কিছু মূল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে অউজ বেনিফিট সম্পর্কে সচেতনতার অভাব, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সীমিত ক্ষমতা এবং অউজ এর জন্য একটি মানসম্মত পদ্ধতির অভাব।
তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সরকার, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং উন্নয়ন অংশীদারসহ সকল স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আখতার এনডিসি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর