সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:০০ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গা পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও ছুটি থাকবে। আজই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।’
ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় এবার হিন্দু ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন দুর্গাপূজা উদযাপনের জন্য।
ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর কুচক্রী মহল আক্রমণ করেছিল, তবে অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতা একসঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।
বিশেষ সহকারি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে তারা যেন পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে দুয়েক দিনের মধ্যে তাদের এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে পেরে প্রধান উপদেষ্টার কার্যালয় আনন্দিত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকেশ্বরী মন্দিরে আজ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এই ঘোষণা দেন।
তিনি বলেন,‘দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির এই ঘোষণা প্রদানকালে সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা সরকারের ছুটি প্রদানের সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করে।
দেশবাসী নিজেদের মধ্যে ঐক্য, সম্মান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমগ্র জাতি যেন একসঙ্গে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে, এজন্য সরকার দেশের প্রতিটি নাগরিককে উৎসাহিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর