শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

দুপুরেও সূর্যের দেখা নেই রাজধানীতে, বেড়েছে শীতের দাপট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

দুদিন ধরে রাজধানীর আকাশে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, ঢাকা পড়ে আছে কুয়াশার চাদরে। গতকালকের তুলনায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। হিমেল বাতাসের সঙ্গে তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়ে গেছে। তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, রাজধানীর তাপমাত্রা অন্য এলাকার তুলনায় বেশি হলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। এই তাপমাত্রা আর সামান্য পরিমাণ কমতে পারে। এদিকে উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে বলে তিনি জানান।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগের একই সময়ে ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। একইভাবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮, যা আগেরদিন ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে আগের দিন ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, গত ২৪ ঘণ্টায় তা ২ ডিগ্রি কমে ১০ দশমিক ৫ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে রংপুরে আগের দিনের তাপমাত্রা ১২ দশমিক ৫ সেলসিয়াস গত ২৪ ঘণ্টায়ও অপরিবর্তিত ছিল, আর ময়মনসিংহে দুই ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটের তাপমাত্রা ১৬ দশমিক ২ সেলসিয়াসে অপরিবর্তিত ছিল।

এদিকে বন্দরনগরী চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কমে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৫ দশমিক ৭ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা দুই ডিগ্রি কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের সময়ে ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের একই সময়ে প্রায় একই রকম ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর