শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৯:৫০ অপরাহ্ন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিরুদ্ধে গুরুতর  অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তার পদ থেকে অপসারণ করেছে রাষ্ট্রপতি
সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন।
এর আগে, ২০২৩ সালের অগাস্টে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, কিছুদিন আগে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর ১০ দিনের মাথায় তাকে অপসারণ করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর