বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদঃবিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি’র সম্মানে ১০ নভেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন আয়োজিত মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূত একথা বলেন।

মধ্যাহ্নভোজে পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা স্বীকার করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাইলফলক ইভেন্ট ও অর্জন সহজতর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত মন্তিৎস্কি তার মেয়াদে প্রাপ্ত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং শিক্ষা, জ্বালানি, খাদ্য ও সারের  মতো দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে এমন বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর রাষ্ট্রদূত মান্তিৎস্কি শিগগিরই বিদায় নেওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর