বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বআরোপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন

ঢাকা ও নয়াদিল্লি  দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে,  বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠককালে  উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র  উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।
নিউইয়র্কে জাতিসংঘের  ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয়েই বাণিজ্যে আরও  সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও  উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর