সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

হাসান বলেন, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জুলাইয়ে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন ওয়েস্ট ২০২৪ সালের ৯ জুলাই পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসে সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

ক্যাথরিন চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি যুক্তরাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়াদি তত্ত্বাবধান করেন।

তিনি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহার সম্পর্কে নজরদারির দায়িত্বও তার।

২০১৫ সাল থেকে তিনি হার্নসে ও ফ্রিয়ার্ন বার্নেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর