বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ২:১৯ অপরাহ্ন

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন।  আগামী ২৬ আগস্ট তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি।

ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন।

এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এই মার্কিন সিনেটর।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম  কোনো শীর্ষ পর্যায়ের নেতার  ঢাকা সফর।

ডিক ডারবিন বিগত ২২ বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বন্ধু তিনি। বিগত শেখ হাসিনার সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ড. ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডিক ডারবিন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই রাজনৈতিক নেতা সফরকালে বিভিন্ন বৈঠকে  দুই দেশের মধ্যে আগামী দিনের সম্পর্কের বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর