বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা নিষ্পত্তি করবে ইতালি : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

ইতালি বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে,আগামি ডিসেম্বরের মধ্যে তারা বাংলাদেশি নাগরিকদের ২০ হাজার অনিষ্পন্ন ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন  বলেছেন, ।
তিনি বলেন, রোম থেকে ২০ হাজারের মতো ভিসা সংক্রান্ত আবেদনের ছাড়পত্র পাওয়া গেছে, কিন্তু ঢাকায় ভিসা ইস্যুর গতি ধীর। আমি ঢাকাস্থ ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা ইস্যু করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালীয় ভিসা প্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
তৌহিদ বলেন, নিষ্পত্তি করা ২০ হাজার বাদে বাকি আবেদনের বিষয়েও তারা কাজ করছেন এবং কতটা অগ্রগতি করা যায় তা দেখবেন।
তিনি বলেন, প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে ঢাকায় ইতালি দূতাবাস অতিরিক্ত মানবসম্পদ নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
তৌহিদ বলেন, প্রক্রিয়াটি ধীর, তবে আমরা আশা করি এটি দ্রুত গতি পাবে।
তিনি ভিসা আবেদনকারীদের প্রতিবাদ বা বিক্ষোভ এড়াতে পরামর্শ দেন, কারণ এসব কার্যক্রম ইস্যু প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে না।
উপদেষ্টা বলেন, ভিসা প্রদান করা যে কোনো দেশের সার্বভৌম অধিকার এবং আমরা প্রশ্ন করতে পারি না যে তারা কেন ভিসা দেয়নি, ইতালি কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার ফল উল্টো হতে পারে এবং পুরো ভিসা কর্মকা-কে ঝুঁকিতে ফেলতে পারে।
এর আগে, ঢাকায় ইতালির দূতাবাস একটি বিবৃতি জারি করে আবেদনকারীদের জাল নথি জমা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছিল যে জালিয়াতি রোধে সকল আবেদন কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।
দূতাবাস আবেদনকারীদের আশ্বস্ত করেছে যে ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশিসহ ইইউ বহির্ভূত নাগরিকরা কাজের ভিসার জন্য একবার ‘নুলা ওস্তা’র আবেদন করলে এর মেয়াদ শেষ হয় না।
তবে দূতাবাস জোর দিয়েছিল যে নুলা ওস্তা থাকা ভিসা অনুমোদনের গ্যারান্টি দেয় না, কারণ সমস্ত নথি ইতালিয়ান আইন অনুসারে যাচাই করা হবে।
আবেদনকারীদের আপিল করার অধিকারের কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সতর্ক করা হয়েছে যে সিদ্ধান্তগুলো ইতালির আইনি কাঠামোর মধ্যে কঠোরভাবে নেওয়া হবে।
ইতালির দূতাবাস অনিয়মিত অভিবাসন রোধ এবং আইনি পথ উন্নীত করতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অভিবাসন ও চলাফেরার বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে, সেটি শিগগিরই তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর