বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের সরকারে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে  উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ।

তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “অনুমান করার দরকার নেই। আমরা অপেক্ষা করব এবং প্রয়োজন অনুযায়ী সম্পৃক্ত থাকব। ”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা এ মন্তব্য করেন।
তৌহিদ বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক শুধুমাত্র ওয়াশিংটনে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত হয় না।

তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাব্য স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে বলেন, “আমরা বাইডেন প্রশাসনের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি তা মূলত পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতা।”

তৌহিদ আরো বলেন, “তিনি (ট্রাম্প) বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক কোনো উলে¬খযোগ্য পরিবর্তনের কথা বলেননি। উপদেষ্টা প্রশ্ন রাখেন, তিনি (ট্রাম্প) কোন ইঙ্গিত দিয়েছেন কি যে, ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হবে?”

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাস বিরোধী সম্মেলনে যোগ দিয়ে কুয়েত সিটি থেকে দেশে  ফিরে আসার পরপরই এ মন্তব্য করেছেন।

সম্মেলনে তৌহিদ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর