সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আলম বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূত সিয়ামকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কোনও অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে আলম স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি মিশন প্রধানদের মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার রীতি রয়েছে।

তিনি বলেন, এ বছরও সেই ঐতিহ্য ধরে রাখা হচ্ছে। আমরা যে আমন্ত্রণপত্র পেয়েছি তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে বিদেশি মিশনপ্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর