বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল, নগদ টাকা সংগ্রহ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গণত্রাণ তহবিলে শুক্রবার রাত ৮টা পর্যন্ত প্রায় ৮৭ লাখ টাকা নগদ অর্থ জমা হয়েছে। এ নিয়ে দুইদিনে কেবল নগদ অর্থই এক কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আহনাফ সাইদখান জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। এখনো সংগ্রহ চলছে।

তিনি জানান, বিকাশ, নগদসহ অনলাইনেও টাকা সংগ্রহ চলছে। তবে সেখানে জমা টাকার পরিমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে সন্ধ্যার মধ্যেই শুকনো খাবার, পানি, কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে টিএসসি ক্যাফিটেরিয়া ও অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ পূর্ণ হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে আসা ত্রাণ ক্যাফিটেরিয়ার বাইরে রাখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর