বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার অনুদান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে একশ’ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। 
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি জানান, এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারর্গকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহিদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।
নাহিদ ইসলাম জানান, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ৮০০ শহিদ এবং ২০ হাজারে বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭০০ পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, সকল পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে।
ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আজ প্রধান উপদেষ্টার কাছ থেকে একশ’ কোটি টাকার চেক গ্রহণ করেছি। আমি দেশবাসীকে অনুরোধ করব এবং যারা দেশে বাইরে আছে তাদেরকেও বলব যে, আপনাদের দান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, যারা ইতোমধ্যে আহত অবস্থায় আছে, ক্রিটিকাল অবস্থায় আছে, তাদের চিকিৎসা খুব দ্রুত শুরু করা আপনাদের এ অনুদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চিকিৎসা যত বিলম্বে হবে, দেরি করে হবে, আহতের সংখ্যা তত বাড়বে। আপনাদের সকল কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে দাঁড়ান। দান করা শুরু করুন।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে অনুদান দিতে পারেন। এই ফান্ডটি আমরা সরকারি ত্রাণ তহবিল থেকে শুরু করলাম। এখন দেশের সবার কাছে অনুদানের জন্য আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশননের সেক্রেটারি শহিদ মুগ্ধর জমজ ভাই মাহবুবর রহমান স্নিগ্ধ এবং কমিটির সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর