সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৫১ অপরাহ্ন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহিদ পরিবারকে পূর্ববাসনের জন্য ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, পরবর্তী কালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেওয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে।

তিনি জানান, জুলাই আগস্ট মাসে যারা শহিদ হয়েছে শুধু তাদের পূর্ববাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পূর্ণবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আহতদের পূর্ণবাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করব।

তিনি বলেন, সরকারের তরফ থেকে আবার পরিস্কার স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম গাফিলতি বরদাশত করা হবে না। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতলে বলে দেওয়া হয়েছে, তাদেরকে বিনা পয়সার চিকিৎসা দেওয়া হবে। তারপরও যারা পয়সা দিয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদের পয়সা ফেরত দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর