বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাপান ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা দিবে বাংলাদেশকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

জাপান সরকার বায়ু দূষণ মোকাবেলায় বাংলাদেশ একটি প্রকল্পের আওতায় প্রায় ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা প্রদান করবে।

এ লক্ষ্যে ‘প্রজেক্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর এয়ার পলুশন মনিটরিং’ শীর্ষক প্রকল্পের জন্য আনুমানিক প্রায় ৬৪ দশমিক ৮৭ কোটি টাকা (৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন বা ৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার) প্রদানের বিষয়ে আজ বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি ‘অনুদান চুক্তি’ ও ‘বিনিময় নোট’ স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে বিনিময় নোট এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ‘বিনিময় নোট’-এ এবং ঢাকায় নিযুক্ত জাইকা’র  প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে জাপান সরকারের পক্ষে ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুন মেয়াদকালে  বাস্তবায়িত হবে।

এই অনুদানের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে যানবাহন থেকে নির্গত দূষিত বায়ুর প্রভাব বিশ্লেষণের জন্য কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন (সিএএমএস) স্থাপন এবং বায়ু দূষণকারী  উপাদান পরিমাপ ও বিশ্লেষণ করা।

দ্বিপাক্ষিক পর্যায়ে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ জাপান। স্বাধীনতার পর থেকে এ যাবত  জাপান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে ৩২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের  প্রতিশ্রুতি দিয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর