মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

জাতীয় সংসদ নির্বাচনকে প্রাধান্য দিয়েই কাজ করছে নির্বাচন কমিশন : আব্দুর রহমানেল মাছউদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, জাতির সামনে সব থেকে বড় ফোকাস জাতীয় সংসদ নির্বাচন। তাই নির্বাচন কমিশন মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে। 

প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

আজ বুধবার বরিশাল নগরীর কাশিপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিন দেশী নাগরিক যাতে ভোটার না হতে পারে, তার ব্যবস্থা নেওয়া হবে।

তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেওয়া হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাগরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর