সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৫৭ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন ৫৭ জন। তবে এই সংখ্যা বিগত আমলের চেয়ে তুলনামূলক অনেক কম বলে জানিয়েছেন  পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশন শেষে  বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

তৌহিদ হোসেন জানান, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিদল নিউইয়র্ক সফরে যাচ্ছে না, যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধিদল গঠন করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, এবারের প্রতিনিধিদলে সব মিলিয়ে ৫৭ জন  সদস্য যাচ্ছেন। এখন অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। স্বাভাবিক সময়ে ৭৩তম এবং ৭৪তম অধিবেশনে ৩৪৪ জন ও ৩৩৫ জন ছিল সংখ্যা। এরপর করোনার জন্য ৭৫তম অধিবেশন হয়েছে ভার্চ্যুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮ জন, ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচন বলা হচ্ছিল তখনও ৭৮তম অধিবেশনে ১৪৬ জন গেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর