রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

জনপ্রশাসনের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোখলেসুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১:৫২ অপরাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে এ নিয়োগ দিয়ে বুধবার (২৮ আগস্ট) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরেক আদেশে জনপ্রশাসনের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর