বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী

জনগণের সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ  ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, জনগণ রক্ত দিয়েছে, আমরা যেন তা ভুলে না যাই। গণঅভ্যুত্থানের সেই স্পিরিট মাথায় রেখেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশনা প্রদান করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানেনা। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল, তাই ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।
তিনি বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক মহানায়ক নয়, জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এই সুযোগটা এসেছে, তাই  ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, ডাক বিভাগে প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ব খুব দ্রুততার সাথে এগোচ্ছে। ডাক বিভাগ যে সেবাগুলো প্রদান করে, পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেবাগুলো অতি দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন।
এ সময় ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাসমূহ, সেবার বৈচিত্র্যসমূহ এবং অর্জন ও অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর