বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পদ বঞ্চিতদের মশাল মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:০২ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘মাইম্যান, সিন্ডিকেট,  ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। 

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ক্যাম্পাসে মশাল মিছিল শেষে এ বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, দলের যেসব নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে উপেক্ষা করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদের উপেক্ষা করে কমিটি দেওয়া হয়েছে। সেন্ট্রাল সভাপতি-সেক্রেটারি সরাসরি অনুসারীদেরকেই কমিটিতে রাখা হয়েছে। বাকিরা দলের প্রতি আনুগত্য ও পরীক্ষিত হলেও তাদের বাদ দেওয়া হয়েছে।

বিক্ষোভকারী আতিকুর রহমান তানজিল বলেন, ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় সম্মুখে থাকা ও দলের প্রতি আনুগত্যশীলদের বাদ দিয়ে বৈষম্যমূলক কমিটি দিয়েছে জবি ছাত্রদল। তারেক রহমানের কথা ছিল মিছিলের শেষ ছেলেটাও যেন একটা পরিচয় পায়। সেই নির্দেশনা মানা হয়নি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

জবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীদেরই রাখা হয়েছে। আমাদের বাদ দেওয়া হয়েছে কারণ আমরা সেন্ট্রাল সভা-সেক্রেটারির মাইম্যান না। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৯ম ও ১১তম ব্যাচের কাউকে রাখা হয়নি। এটা স্পষ্ট বৈষম্য। প্রয়োজনে কমিটিতে পদ সংখ্যা বাড়াতে পারতো।

বিক্ষোভে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর মাহমুদ, ইমরান মোল্লা, হান্নান মাহমুদ, মহব্বত হোসেন বাবু, শাহাদাত হোসেন,  নিবিড় মুন্সি, রাজু আহম্মেদ, আহসান মল্লিক, তুষার পাল, আহমেদ কাউসার আকাশ, মিয়া রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর