বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ সচিব একদিন পরই সিনিয়র সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

চুক্তিতে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগের একদিন পর তাদের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়।

এর আগে, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ড. নাসিমুল গনি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত পাঁচজন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর