বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে লোকজনের ভীড়ের ওপর গাড়ি উঠে গেলে ঘটনাস্থলেই ৩৫ জনের প্রাণহানি হয়েছে।

আহত হয়েছে আরো ৪৫ জন। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

‘হিন্দুস্তান টাইমস ’জানিয়েছে, স্থনীয় সময় সোমবার গভীররাতে একটি ব্যায়ামাগারে শারিরীক কসরত রত লোকদের ওপর ৬২ বছর বয়সী এক চালক গাড়ি উঠিয়ে দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িচালক মদ্যপ বা তন্দ্রাচ্ছন্ন ছিল কি-না তা ও তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি।

হিন্দুস্তান টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে সিনহুয়া এ খবর জানিয়েছে।

পরদিন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িচালককে আটক করা হয়েছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মি আয়োজিত‘ বুঝাই এয়ার শো’র আগে এ দুর্ঘটনা ঘটেছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাড়িচালকের নাম ফ্যান বলে জানা গেছে। বুঝাইয়ের শ্যাং চং হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার রাতেই চীনের গণমাধ্যম থেকে এ সংক্রান্ত সংবাদ বা ভিডিওচিত্র সরিয়ে নেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর