শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

চার সংস্কার কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেবেঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবেন।

এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।

এরপর দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে আমরা এখনও জানি না কারা আসবেন। ব্রিফিংয়ের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর