সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

চাকরিপ্রার্থীরা ৪বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন

একজন চাকরিপ্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ ৪ বার দেয়ার সুযোগ পাবেন।

জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি অ-আর্থিক কর্পোরেশন এবং স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের জন্য ‘সর্বোচ্চ বয়সসীমা অধ্যাদেশ, ২০২৪’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৫৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর