সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) নির্ভীক ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ড এর অধীনে ডাইভিং এন্ড স্যালভেজ গ্রুপের  তত্ত্বাবধানে ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর সোয়াড্স কমান্ড কমডোর মো. মোস্তাফিজুর রহমান।

‘সমন্বয়ে সুরক্ষা নিশ্চিত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি শাখার সদস্যরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি অংশীজন সংস্থাসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডাইভিং ও স্যালভেজ বিষয়ে অধিকতর জ্ঞান লাভ করে। যা দেশ ও দেশের বাইরে যে কোন দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্মশালায় নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং নৌ পুলিশসহ বিভিন্ন বেসরকারি স্যালভেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি শাখার সদস্যরা দেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘ মিশনসহ আন্তর্জাতিক পরিমন্ডলে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে উদ্ধার, স্যালভেজ ও ডুবুরি কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর