শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শনে বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেন। সফরকালে সামরিক উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন। যেখানে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পগাঁথা তুলে ধরেন।

ইউনূস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টারা ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উক্ত নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। শেষে উক্ত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সামরিক উপদেষ্টারা এক ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেন। প্রতিরক্ষা উপদেষ্টারা গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর