বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার জানিয়েছে, ফিলিস্তিনি  উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরাইলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে।

রোববার ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে প্রথম হামলায় ১৩ শিশুসহ ‘অন্তত ২৫’ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স একথা জানিয়েছে।

৬ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছে।

গাজা শহরের সাবরা এলাকার ইসরাইলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

সংস্থাটি আরো জানায়, ‘অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।’

হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলার পর ইসরাইলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজায় বহু নারী ও শিশুসহ ৪৩,৫৫২ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর