বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১:০১ অপরাহ্ন

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত । আজ বৃহস্পতিবার, ভোর ৫টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যখানে উল্টে যায়, এতে ২০ জন আহত হন। তারা সবাই রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ভোরে ২০ জনের মতো এক্সসিডেন্টের রোগী হাসপাতালে আসেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১ ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। আশাকরি, এখানে তাদের চিকিৎসা দেয়া যাবে এবং দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যেতে পারবেন । এদিকে পুলিশ খবর পেয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর