সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

কোনো সংস্কৃতি অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়: উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বলেছেন, কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়।

তিনি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো)-এর সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলনে বলেন, ‘কোনো সংস্কৃতি অন্যের চেয়ে ভালো বা শ্রেষ্ঠ নয়। এটি কেবলমাত্র ভিন্নতা।’

উপদেষ্টা একটি সক্রিয় আইসেস্কোর গুরুত্বের ওপর জোর দেন, যা সদস্য দেশগুলোর সংস্কৃতিকে বিশ্বের সামনে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করতে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন, যা প্রতিটি সদস্য রাষ্ট্রে একটি গতিশীল সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে।

তার বক্তব্যের শুরুতে, ফারুকী সেই বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যারা জুলাই অভ্যুত্থানকে বাস্তবে রূপ দিয়েছিলেন।

সৌদি রাজপুত্র বদর বিন আব্দুল্লাহ বিন ফারহান আল সৌদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনটি উদ্বোধন করা হয়। এরপর ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মোরান্তিনোসসহ আরও অনেকে বক্তব্য দেন। সম্মেলনটি ১৩ ফেব্রুয়ারি শেষ হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর