সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

কুয়েত আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে: কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়াসে কুয়েত দক্ষিণ এশিয়ার এই দেশটি থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে। ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি মঙ্গলবার এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়েত রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন “বাংলাদেশের চমৎকার বন্ধ” এবং আগামী দিনেও তিনি এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ “কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে তুলতে চায়।
কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে ৩ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ করতে আগ্রহী। কুয়েতে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই।”
বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর