বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকাল ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। যেকোনও পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করা যাবে।

বিগত বছরগুলোতে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে ফল প্রকাশ করা হলেও এবার শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার কোনও আনুষ্ঠানিকতা হবে না। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, বিগত বছরগুলোতে রেওয়াজ অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিতেন। এরপর বিকালে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরতেন। এবার শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।

এইচএসসির ফল  যেভাবে জানা যাবে

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস-এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে।

HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ— HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

ওয়েবসাইট ভিজিট করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর