শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

কারেন্ট জাল নিয়ন্ত্রণে শুধু শাস্তি দিয়ে সমস্যা সমাধান হবে না : মৎস্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কারেন্ট জাল নিয়ন্ত্রণে শুধু শাস্তি দিয়ে বা অভিযান পরিচালনা করে সমস্যা সমাধান হবে না। এ কারণে সংশ্লিষ্ট অংশীজন, এমনকি জাল ব্যবসায়ী, কারখানা মালিকদেরও ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদিত হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং জাল জব্দ করা হচ্ছে। তবে শুধু অভিযান পরিচালনা করে বা কাউকে শাস্তি দিয়ে সমস্যা সমাধান করা যাবে না।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কারেন্ট জাল দামে সস্তা, হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইলিশ পৃথিবীর সেরা তা নিয়ে আমরা গর্ব করতে পারি। কিন্তু খুব কষ্ট লাগে যখন দেখতে পাই জাটকা ধরা হচ্ছে। অবৈধ জাল মূলত ক্ষতিকর জাল। আর এ ক্ষতিকর জাল উৎপাদন, বাজারজাতকরণ যেন না করা হয়, সে বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মেজর মো. রিফাত রহমান, লেফটেন্যান্ট মো: আসফাক সাইফ, এনএসআই’র উপপরিচালক কাজী কামাল উদ্দিন, ডিজিএফআই’র উপপরিচালক হাবিবুছ ছিয়াম, রাব-১০’র উপপরিচালক আনোয়ার হোসেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, ডিডিএলজি মৌসুমী মাহবুব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম. তৌফিক মাহমুদ, মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় ‘পৃথিবীর দীর্ঘতম মাসে মুন্সীগঞ্জের শহিদরা’ এবং ‘২৪ বিপ্লবের সুতিকাগার’ নামের দুটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এরপরে উপদেষ্টা মুন্সীগঞ্জের বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর