বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘এ’ দলের চাদরে মুশফিক-মুমিনুলের অন্যরকম লড়াই 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ ‘এ’ দলের চাদরে চারদিনের ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির ষোলোকলা পূর্ণ করতে চান মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। সেই লক্ষ্য পূরণে তিন দিন দেরিতে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল।

ইসলামাবাদ ক্লাবে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরও তিন দিন আগে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফ্লাইট জটিলতায় যেতে দেরি। এদিকে বাধাগ্রস্থ হচ্ছিলো মুশফিকদের টেস্ট সিরিজের প্রস্তুতি।

বাংলাদেশ ‘এ’ অধিনায়ক এনামুল হক বিজয়ের চোখেও পাকিস্তান সিরিজ। অভিজ্ঞদের জন্য প্রস্তুতি মঞ্চ আর তরুণদের জন্য নিজেদের দাবি জানানোর মঞ্চ হিসেবে ম্যাচটিকে দেখছেন তিনি।

‘পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এবং সিনিয়রদের সঙ্গে তরুণদেরও নিজেদের চেনানোর জন্য সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‘এই চার দিনের সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিছু খেলোয়াড় সম্প্রতি লাল বলের ক্রিকেট খেলেনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া ম্যাচটি টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’- যোগ করেন শাকিল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর