শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এক মাসে ২৪৫ নারী-শিশু নির্যাতনের শিকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

চলতি বছরের মার্চ মাসে কন্যাশিশু ও নারীসহ ২৪৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ১২১ জন্য কন্যাশিশু ও ১২৪ নারী।

১ এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রকাশিত এক তালিকায় এ তথ্য পাওয়া যায়। তালিকায় সই করেন সংস্থাটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেকা বানু। ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তালিকা করে সংগঠনটি।

সংগঠনটি জানায়, ২০২৪ সালের মার্চ মাসে মোট ২৪৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৪১ জন মেয়েশিশু ও ১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৫ জন। দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া শিশুসহ সাতজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

অপরদিকে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন। ১০ জন হয়েছেন উত্ত্যক্ত শিকার। বিভিন্ন কারণে ৩৪ মেয়েশিশু ও নারীকে হত্যা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে চারটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে তিনজন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ছয়জন, এরমধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ জন নারী, এরমধ্যে চারজন মেয়েশিশু রয়েছে।

পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। দুজন মেয়ে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজন নিহত হয়েছেন। আট মেয়েশিশুসহ ২১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। যাতে আটজন মেয়েশিশু রয়েছে। এছাড়া একজন কন্যাসহ তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। অপহরণের শিকার হয়েছে ১২ মেয়েশিশু।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর