সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন

উপদেষ্টা হাসান আরিফের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ধানমন্ডি বায়তুল আমান মসজিদে শুক্তবার অনুষ্ঠিত হয়েছে। 

দোয়া মাহফিলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ  এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এতে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. জামাল হোসেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২০ ডিসেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর