শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি আছে : কমান্ডার আরাফাত ইসলাম।

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৩ জুন)  সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রতিটি রেলস্টেশনে র‌্যাবের গোয়েন্দা দল কাজ করছে। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। এ বছর দূরপাল্লার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।
তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি রয়েছে। আগামীতে এই টিকিট কালোবাজারি আর থাকবে না।
কমান্ডার আরাফাত আরও বলেন, বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।
র‌্যাব কর্মকর্তা আরাফাত বলেন,বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে দূত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি বিশেষ করে নারী যাত্রীদের হয়রানি রোধে র‌্যাব বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর