সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ইসি গঠন করতে ১০ জনের তালিকা রাষ্ট্রপতির কাছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। এখান থেকেই পাঁচজনকে নিয়ে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করা হবে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এই নামের তালিকা জমা দেন।
এর আগে, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
আইন অনুযায়ী, সার্চ কমিটি গঠন করার পর নির্বাচন কমিশনে প্রতি পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করতে হবে।
এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারকে নির্বাচন করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর