বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের সীমান্তের কাছে একটি স্থাপনায় রাশিয়ার হামলায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার আঞ্চলিক গভর্নর একথা জানিয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি’ জানিয়েছে, যুদ্ধের আগে শিল্প শহরটির আনুমানিক জনসংখ্যা ছিল ৭ লাখের বেশি। শহরটি নিকটতম প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

শহরের গভর্নর ইভান ফেদোরভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রুশ হামলায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। হামলার স্থানে আগুন লেগেছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়া জাপোরিঝজিয়ায় ক্রমবর্ধমান বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং রুশ বিশ্লেষকরা অনুমান করেছেন যে ক্রেমলিন এই শীতে শহরের অভিমুখে আক্রমণ শুরু করতে পারে।

এই অঞ্চলে সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও ক্রেমলিন ২০২২ সালের শেষের দিকে এই অঞ্চলটিকে সংযুক্ত করার দাবি করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর