সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

আয়নাঘর ও জুলাই’র নৃশংসতা নথিভুক্ত হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আয়নাঘরের নৃশংসতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এতে ফ্যাসিস্টের সমর্থকরা তাদের অপকর্ম অস্বীকার করতে পারবে না বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমরা গতকাল আয়নাঘর পরিদর্শন করেছি এবং তা বিশ্বকে দেখার সুযোগ করে দিয়েছি। বিশ্ববাসী সবকিছু দেখেছে, তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে সেগুলো অস্বীকার করছে। কিন্তু এবার এসব ঘটনা অস্বীকার করে কোনো লাভ হবে না। কারণ জুলাই মাসের তাদের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত এবং প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ‘আয়নাঘরও’ আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে এবং নথিটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য উৎসব ২০২৫’র সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, তারা এতদিন হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় টিকে ছিল। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তারা এখন জনসাধারণের শত্রু হিসেবে স্বীকৃত হবে।

তিনি বলেন, ‘তরুণ সমাজের শক্তি দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা দেশব্যাপী তারুণ্য উৎসব পালন করে আসছি এবং তরুণরা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে উৎসবগুলোতে অংশগ্রহণ করছে।’

তারুণ্য উৎসব ২০২৫ সম্পর্কে  উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানের লক্ষ্য হল আমাদের যুবসমাজকে সংগঠিত করা। এছাড়া আমরা আমাদের তরুণ সমাজের ক্ষমতা এবং শক্তিকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যের পূর্বে উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য উৎসবে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে ঢাবি তারুণ্য উৎসব ২৫ এর আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

ঢাবির তিন দিনব্যাপী তারুণ্য উৎসবের পর্দা আজ একটি কনসার্টের মাধ্যমে শেষ হবে। কনসার্টে গান গাইবেন জাতীয় পুরস্কার বিজয়ী ফারুক মাহফুজ আনাম জেমস। যিনি ‘নগরবাউল জেমস’ নামে পরিচিত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর