সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি ফিরলেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।  

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাদের বহনকারী ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট আরব আমিরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৬ জন বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর মো. শরিফুল ইসলাম।

এ নিয়ে দুই দফায় আমিরাত থেকে ৪০ জন দেশে ফিরলেন। বাকি রইলেন ১৭ জন। প্রথম ধাপে ১৪ বাংলাদেশি গত ৭ সেপ্টেম্বর দেশে ফিরেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এ ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো ১০ বছর, কারো ১১ বছর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করে দেশটি।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা  ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোনে বিষয়টি জানালে তিনি ক্ষমা করে দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর