সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

আগামী ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ করতে হবে : সড়ক ও সেতু উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন

আগামী ৬ মাসের মধ্যে ২০ থেকে ২৫ বছরের পুরোনো ও ফিটনেসবিহীন বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ মোটরযান রাস্তা থেকে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার ঢাকার আব্দুল গনি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ‘ঢাকা শহরের বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুরাতন যানবাহন অপসারণ ও যানজট নিরসন’ শীর্ষক এক  আলোচনা সভায় উপদেষ্টা এ কথা জানান। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, জনদুর্ভোগ লাঘব ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনাসহ দুর্নীতি প্রতিরোধ করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এরই অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক উপদেষ্টা ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালু করার ব্যাপারে ব্যবসায়ীদের সুযোগ নিতে বলেন এবং এজন্য সহজ শর্তে ব্যবসায়ীদের ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও আলোচনা করবেন বলে জানান উপদেষ্টা।

ঢাকা শহরকে একটি নিরাপদ নগরীতে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সড়ক উপদেষ্টা বলেন বিআরটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ নিয়মিতভাবে গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস পরীক্ষা  করবে। একই সাথে পরিবেশ দূষণ ও যানজট নিরসনে আইনের যথাযথ প্রয়োগ এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকাকে দূষণমুক্ত ও বাসযোগ্য নগরীতে পরিণত করার অঙ্গীকার করে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব পালনের জন্যই ক্ষমতায় আছেন এবং ঢাকা শহরের দীর্ঘদিনের এ সমস্যা বাস্তবতার নিরিখে সমাধান করতে হবে। এছাড়াও সড়ক সংক্রান্ত আইন ও বিধি-বিধান জানা এবং মেনে চলা, ড্রাইভারদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি এ ব্যাপারে পরিবহন মালিক, শ্রমিক, পথচারী, যাত্রী নির্বিশেষে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র জনতার প্রতিনিধি, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর