সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

আগামী জাতীয় নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে : মহাপরিচালক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১:০৩ অপরাহ্ন

আগামী নির্বাচনে দেশের মানুষ আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখতে পাবে বলে মন্তব্য করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।
মহাপরিচালক বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।
বাহিনীর সদস্যদের উদ্দেশে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান তিনি ।
এর আগে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে তার নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি একাডেমীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর