শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা। 

বুধবার (২৭ নভেম্বর) বিকালে পুলিশ সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড।

প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়ায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর