বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অল্পের জন্য রক্ষা পেল ঢালারচর এক্সপ্রেস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

 

 

নাটোরের বাগাতিপাড়ায় আবারও রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢালারচর এক্সপ্রেস ট্রেন।৭ জুন সন্ধ্যায় উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইনে ভাঙন দেখতে পান স্থানীয়রা।

এলাকাবাসী জানান, রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস কমিউটার ট্রেন আসতে দেখে লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন তারা। কিন্তু ট্রেনের গতি দেখে বুঝতে পারেন, ভাঙার আগে ট্রেনটি থামানো সম্ভব না। পরে রেললাইনের ভাঙা জায়গায় চটের বস্তা গুঁজে দিলে তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। ফলে লাইনচ্যুতের ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর