সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে এসব বিদেশিদের বৈধ হতে হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক দেশে অবৈধভাবে অবস্থান করছেন অথবা কর্মরত রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে অবস্থানকারী ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, দেশে অবৈধভাবে অবস্থানরত বা কর্মরতদের সংশ্লিষ্ট সব দফতর বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, গত ৮ ডিসেম্বর অবৈধভাবে দেশে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তখন কোনো সময় বেঁধে দেয়নি মন্ত্রণালয়। তবে এবার জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিন সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর