বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকার সম্প্রসারিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারে আজ যুক্ত হলেন আরো তিনজন উপদেষ্টা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ  সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নতুন তিন উপদেষ্টা শপথ নিলেন।

তাঁরা হলেন: ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শপথ বাক্য পাঠ করার পরে নবনিযুক্ত উপদেষ্টাগণ প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।

মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২৪-এ।

এর আগে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা।

কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর