বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী দি‌ল্লি: ভারতীয় হাইক‌মিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলা‌দেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

 আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা এম তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

ভারতীয় হাইক‌মিশনার সাংবাদিকদের ব‌লেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে ভার‌তে অবস্থানরত বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেন‌নি প্রণয় ভ‌ার্মা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর