সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ করবে অন্তর্বর্তী সরকার, জানালেন উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেসব কাজ করবে, সেগুলো তুলে ধরেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে  স্ট্যাটাস দিয়ে এসব অগ্রাধিকার কাজের তালিকার কথা জানান মাহফুজ আলম। সেগুলো হলো-

সরকারের পক্ষ থেকে

  • জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের তালিকা প্রণয়ন, চিকিৎসা প্রদান। আহত ও শহীদ পরিবারের সদস্যদের অর্থসহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন।
  • জুলাই গণহত্যার বিচার ও সে লক্ষ্যে  যথাযথ মামলা ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা করা।
  • গত ১৬ বছরের গুম, খুন  ও অর্থনৈতিক লুটপাটের বিচার। লুট হওয়া অর্থ ফেরত আনা।
  • জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও দ্রব্যমূল্য সহনীয় রাখা।
  • জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিবিধ প্রতিষ্ঠানগুলোর বাস্তবসম্মত সংস্কার নিশ্চিত করা।
  • শিক্ষা,জনস্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ও আবাসনসহ সকল জনগুরুত্বপূর্ণ খাত ঢেলে সাজানো।
  • তরুণ প্রজন্মের জন্য চাকরি ও উদ্যোগের ক্ষেত্রে  সুযোগের সমতা নিশ্চিত করা। রাষ্ট্রীয় প্রণোদনা বৃদ্ধি করা।
  • কথিত ‘উন্নয়ন অর্থনীতি’র বদলে জনগণ, প্রাণ, প্রকৃতি ও পরিবেশের অনুকূল অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা।
  • সরকারের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা  এবং জনগণের সেবা নিশ্চিত করা।

    রাজনৈতিক অগ্রাধিকার

    • অভ্যুত্থানের শক্তিগুলোকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নূতন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ঐক্যবদ্ধ করা।
    • জাতীয় স্বার্থকে সকল ক্ষেত্রে সমুন্নত রাখা এবং বিগ কর্পোরেশন ও বিদেশি স্বার্থের বাইরে বাংলাদেশের জনগণ ও প্রাণ প্রকৃতি ও পরিবেশের প্রশ্নকে গুরুত্ব দেওয়া।
    • জাতীয় অগ্রাধিকার তথা জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য ধরে রাখা এবং জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা  ও খুনিদের ফেরত আসার পথরুদ্ধ করা।
    • সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তথা নির্বাচন ব্যবস্থা, সংস্কার সাপেক্ষে জনগণের রায়ের কাছে ছেড়ে দেওয়া।
    • সারা দেশের মানুষ; বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে ( দায়িত্ব ও অধিকার বিষয়ে)  শিক্ষিত ও সচেতন করে তোলা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর